November 15, 2026, 10:16 pm
Title :
চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন সীতাকুণ্ডে মহাসড়কে মাসোহারার বিনিময়ে সিএনজি অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে।।প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা নওগাঁয় বেপরোয়া মোটরসাইকেল চালক কে কারাগারে প্রেরন। সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।।নিয়ে গেছে ১৯ টি ফ্যান ৩ কয়েল বৈদ্যুতিক তার নওগাঁর মান্দায় ১৪ বছরের ১০ম শ্রেনির আদিবাসী এক স্কুলছাত্রীকে ধ’র্ষণচেষ্টার অ’ভিযোগ,, দুজনকে আটক করেছে পুলিশ। জোরালো মানব বন্ধন অনুষ্ঠিত। নওগাঁর পত্নী তলায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নী তলা শাখার উদ্যোগে সম্প্রীতি ভোজের আয়োজন।

নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Sunday, November 15, 2026
  • 24 Time View
মিলন চন্দ্র দেবনাথ,নওগাঁ
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে শৈলগাছী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া মসজিদের পেছনের খোকার খলায় এই প্রথম উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই বৈঠকে এলাকাবাসীর সহ  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ, নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বিশিষ্টজনেরা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে সকলের নিকট ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয়  মসজিদের ইমাম প্রার্থীর পক্ষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া প্রার্থনা করেন।  বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, “আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সার্বিক কল্যাণে যা করা প্রয়োজন, আমি তাই করব।” ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণের প্রকৃত সেবক হিসেবে আমি সবসময় গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে বন্ধু হয়ে থাকতে চাই।” ​এলাকার সামাজিক উন্নয়ন ও অপরাধ দমনের বিষয়ে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়া ইউনিয়নের রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে তার দূরদর্শী পরিকল্পনা রয়েছে। ​কৃষক ও সাধারণ মানুষের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা, সেচ ও কৃষি সহায়তা সহজলভ্য করা হবে। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তার ভাতা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্রসহ ইউনিয়ন পরিষদের সব নাগরিক সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করার ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST