November 11, 2026, 6:15 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দা ও প্রতিবাদ বিএমইউজে”র

  • Update Time : Friday, April 7, 2023
  • 589 Time View

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিল করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক খান তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলার বাদী জাকারিয়া আলম শিপলুর একজন দন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী কি করে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে মিথ্যা মামলা দায়ের করে বিষয়টি উদ্বেগজনক শিপলুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে সড়ক ও জনপদ বিভাগের জমি জালিয়াতি করে রেজিষ্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর দণ্ডপ্রাপ্ত ও তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু। তার বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবেদন টেলিভিশনের প্রচার হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দাখিল করা হয়েছে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজ কাউন্সিলরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST