November 10, 2026, 6:55 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

উল্লাপাড়া বিএনপির সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ

  • Update Time : Tuesday, February 24, 2026
  • 384 Time View

উল্লাপাড়া বিএনপির সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি কে দেখতে চায়

সিরাজগঞ্জ সংবাদদাতা :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিকে দায়িত্ব প্রদান করা হোক।

স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে তাঁর মতো অভিজ্ঞ ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।

তৃণমূলের ভাষ্য অনুযায়ী, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল রাখতে একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত জরুরি। তারা মনে করেন, ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতির দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ দলকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।

নেতাকর্মীরা আরও জানান, সভাপতি পদে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন, যিনি সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে সংগঠনকে সুসংগঠিত রাখতে পারবেন এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবেন।

তৃণমূলের দাবি, জ্যোতি দলের আদর্শে বিশ্বাসী এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্য একজন নেতা, যা সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST