1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগ, পাকাকরণের দাবিতে এলাকাবাসী
July 24, 2026, 3:55 am
Title :
ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন উদ্বোধন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উল্লাপাড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগ, পাকাকরণের দাবিতে এলাকাবাসী ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ পরিদর্শনে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়হর হাজী আব্বাস আলী আলিম মাদ্রাসার উন্নয়নে এক লাখ টাকার ভাউচার হস্তান্তর করলেন সাবেক এমপি এম. আকবর আলী নির্মিত হলো বরিশালের ভাষায় ‘আজব শহর’ আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক খন্দকার রুহুল আমিন উল্লাপাড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে পেয়ারার চারা, সবুজের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ যমুনা ভাঙনে সর্বস্ব হারানো শতবর্ষী রহিতন নেছার পাশে শাহজাদপুর উপজেলা প্রশাসন যমুনা ভাঙনে সর্বস্ব হারানো শতবর্ষী রহিতন নেছার পাশে শাহজাদপুর উপজেলা প্রশাসন নওগাঁর পত্নীতলায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগ, পাকাকরণের দাবিতে এলাকাবাসী

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • 21 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেষপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেষপুর গ্রামের মধ্য দিয়ে প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রাস্তা ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং কৃষকরা প্রতিদিন চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষাকালে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, বহুবার উপজেলা এলজিইডি কার্যালয়ে রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত সড়কটি পাকাকরণের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মন্টু সরকার বলেন, অতীতে রাস্তাটিতে মাটি ভরাট করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সড়কটি পাকাকরণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহজ হবে, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকরা সহজেই মাঠের ফসল পরিবহন করতে পারবেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় মাপজোক শেষে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।” স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST