1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির
September 21, 2026, 6:58 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির

  • Update Time : শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • 233 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাসুন্দা গ্রামের সন্তান এস এম সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত এস এম সাব্বির হোসেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পরবর্তীতে জুলাই আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রাখেন। আন্দোলনের সময় তৎকালীন শেখ হাসিনা

সরকারের দমন-পীড়ন, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি রাজপথ ছাড়েননি।

আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সংগঠনের আদর্শ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।

সাংগঠনিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার প্রথম কমিটির সদস্য সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তাঁর সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

একই সঙ্গে তিনি রাজশাহী বিভাগীয় উপ-কমিটির দায়িত্বও নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে পালন করেছেন।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিনিয়র সাংগঠনিক সম্পাদক পদে তাঁকে মনোনীত করা হয়েছে।

এস এম সাব্বির হোসেনের এই গুরুত্বপূর্ণ অর্জনে নওগাঁ জেলার আত্রাই উপজেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST