
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর থানাকে মাদক, অপরাধ ও মোবাইল জুয়ামুক্ত করার ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান।
বুধবার( ২ সেপ্টেম্বর) সকালে থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে বিস্তৃত মোবাইল জুয়া প্রতিরোধ এবং যেকোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা দমনের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি আজাদুর রহমান বলেন, মহেশপুর উপজেলাকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
এক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধ দমনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর হক, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, সোহেল রানা, রবিউল ইসলাম, মশিয়ার রহমান টিংকু,সেলিম রেজা, শেখ এনামুল হক দুলু,রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রাজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply