1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
September 8, 2026, 7:57 pm
Title :
নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান বাস্তুতন্ত্র-ভিত্তিক অভিযোজন: জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই ও দূরদর্শী সমাধান নওগাঁর নিয়ামতপুরে পুলিশি অভিযানে সাজাপ্তসহ ৬ আসামী গ্রেপ্তার নওগাঁর পত্নীতলায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় এক স্বর্নব্যবসায়ী খুন চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক চৌগাছার পুড়াপাড়া টু আন্দুলিয়া সড়কে বেহাল অবস্থা জনদূরভোগে ২০ গ্রামের মানুষ

নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 6 Time View

নওগাঁ সংবাদদাতা :

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উদ্যোগে সোমবার বিকেলে সদর উপজেলার চকআতিথা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়। ​

উপজেলার চকআতিথা রমজান মিলিটারীর বাড়ির সামনে থেকে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

​বিএমডিএ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে নির্দিষ্ট এই সড়ক ধরে পর্যায়ক্রমে ৫ হাজার চারা রোপণ করা হবে।

এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ রিজিয়ন-১ ও ২-এর অধীনে জেলাজুড়ে মোট ২ লাখ বনজ ও ঔষধি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

​বৃক্ষরোপণ উপলক্ষে চকআতিথা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগী নারী ও পুরুষ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

​চারা রোপণ শেষে স্থানীয় শতাধিক অধিবাসীদের অংশগ্রহণে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেনের প্রধান উৎস।

একই সঙ্গে এটি গ্রামীণ মানুষের অর্থনৈতিক সুরক্ষায় একটি স্থায়ী সঞ্চয়ের মাধ্যম হিসেবে কাজ করে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বুক ভরে শ্বাস নেওয়ার মতো নির্মল বাতাস ও সজীব পরিবেশ নিশ্চিত করতে হলে যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, সেখানেই পরিবেশবান্ধব গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।

স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গৃহীত বিএমডিএর এই সামাজিক বনায়ন উদ্যোগ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করবে না, বরং উপকারভোগী পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST