1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালীগঞ্জে বিচারবহির্ভূত হত্যার মামলা দায়ের : সাবেক পুলিশ সুপার আসামী
June 24, 2026, 5:29 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

কালীগঞ্জে বিচারবহির্ভূত হত্যার মামলা দায়ের : সাবেক পুলিশ সুপার আসামী

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
  • 307 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জের শিবির নেতা আবুজার গিফারী ও শামীম হোসেন এর বিচারবহির্ভূত হত্যার ৯ বছর পর পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঝিনাইদহ আদালতে সাবেক পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তাদের নামে মামলা করেছে স্বজনরা। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকরিচ্যুত), সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ আনোয়ার হোসেন, সাবেক এসআই নিরব হোসেন, সাবেক এস আই আশরাফুল আলম, সাবেক এস আই ইমরান হোসেন, সাবেক এস আই গাফফার হোসেন, সাবেক এস আই নাসির হোসেন, সাবেক এস আই আজবাহার আলী শেখ কে মামলায় আসামী করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামিলীগের নেতা আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান বিজু, আব্দুর রউফ, আলী হোসেন অপু, মুহিদুল ইসলাম মন্টু, শিবলী নোমানী, আবুল কালাম আজাদ, মোঃ রাব্বি কে মামলায় আসামী করা হয়েছে। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা দুইটি এজাহার হিসেবে গ্রহণ করতে কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।শিবির নেতা আবুজার গিফারীর হত্যায় মামলা করেন তার পিতা মোঃ নুর ইসলাম। তিনি আদালতে উল্লেখ করেন তার একমাত্র ছেলে ইসলামি ছাত্রশিবিরের পৌর শাখার সভাপতি ছিল। শিবির কে নিশ্চিহ্ন করার জন্য আসামীরা হত্যার পরিকল্পনা করে। ২০১৬ সালের ১৮ই মার্চ জুময়ার নামাজের পর বাড়ির সামনে থেকে সাদা পোশাকে জোর পুর্বক চোখ বেঁধে তুলে নিয়ে যায়। গোপন স্থানে রেখে নির্যাতন করা হয়। দীর্ঘ ২৫ দিন আটক রাখা হয়। এদিকে শিবির নেতা শামীম হোসেনকে হত্যার মামলা করেন তার পিতা মোঃ রুহুল আমীন। তিনি মামলায় উল্লেখ করেছেন তার পুত্র শিবিরের থানা শাখার দ্বায়িত্ব শীল ছিল। একই কারণে ২৪শে মার্চ মাহতাবউদ্দিন কলেজের সামনে থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ ১৯ দিন আটক রেখে নির্যাতন করে।  এরপর ১৩ই এপ্রিল যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালি বিরাম পুকুর শ্বশান ঘাট দক্ষিণ পাড়ে বিচারবহির্ভূত হত্যা করা হয়। প্রায় ৯ বছর পর বিচারবহির্ভূত হত্যার মামলা করে ন্যায় বিচার আশা করছেন স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST