1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি: একজন ত্যাগী কর্মী থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উত্তরণ
May 3, 2026, 4:26 pm

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি: একজন ত্যাগী কর্মী থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উত্তরণ

  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 305 Time View

মোঃসুজন আহমেদসি রাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী রামকান্তপুর গ্রামে ১৯৯০ সালের ২৪ অক্টোবর জন্মগ্রহণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি। আপাদমস্তক জাতীয়তাবাদী পরিবারের সন্তান রনি দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রেখে জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে কাজ করে যাচ্ছেন।

পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার

তার পিতা মরহুম ওমর ফারুক ছিলেন একজন প্রজ্ঞাবান ও সৎ রাজনীতিক, যিনি উল্লাপাড়া উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে উল্লাপাড়া উপজেলা বিএনপির কাউন্সিলে হেলাল সরকারের সাথে সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়ে তিনি উদারতা ও সৌজন্যের দৃষ্টান্ত রেখে পদটি ছেড়ে দেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলে নেতৃত্ব দেন।

২০১৬ সালের বনানীতে অনুষ্ঠিত কাউন্সিলে ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দের সরাসরি ভোটে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সত্য, আদর্শ ও সংগ্রামের প্রতীক। জীবদ্দশায় প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক মামলায় জর্জরিত হয়েও অটল থেকেছেন আদর্শে এবং কাটিয়েছেন দীর্ঘ সময় কারাগারে। ২০২৩ সালের ২৩ জুন কিডনি সমস্যা ও ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

শিক্ষা, সমাজসেবা ও সংগঠন গঠনে অবদান

শিক্ষাক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। ২০০৩-২০০৮ সাল পর্যন্ত তিনি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে অভিভাবক প্রতিনিধি পদে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি বহু দরিদ্র ও অসহায় শিক্ষার্থীর শিক্ষার ভার বহন করেছেন।

ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়। ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন “রামকান্তপুর ক্রীড়া সংঘ” এবং ২০১৩ সালে গঠন করেন “সূর্য ফাউন্ডেশন”—একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন।

কাওছার আহমেদ রনির ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে পদার্পণ

২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পাস করে ঢাকায় উচ্চশিক্ষায় আসেন রনি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে বিএসসি অনার্স সম্পন্ন করে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটিতে সরকার ও রাজনীতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

২০০৮ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। প্রথমে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সক্রিয় করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কাঠামো দাঁড় করান। ২০১৮ সালে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের ১৫ জুন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আন্দোলন, মামলা ও সংগ্রামের পথে পথচলা

রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনশন কর্মসূচি থেকে গ্রেফতার হন এবং তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, তবে কখনো আদর্শচ্যুতি ঘটেনি।

২০১২ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভবিষ্যৎ লক্ষ্য ও রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাকে সামনে রেখে কাওছার আহমেদ রনি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে চান। তিনি রাজনীতির গুণগত পরিবর্তন, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার, দুর্নীতিবিরোধী আন্দোলন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

শেষ কথা

রনি বিশ্বাস করেন, “রাষ্ট্র কাঠামো সংস্কার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। পরিবর্তনের জন্য সাহসিকতা, ত্যাগ এবং সংগঠনের শক্তিই একমাত্র পথ।”

তিনি দেশ ও দলের জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন এবং আগামীর রাজনীতিতে একটি ইতিবাচক ও আদর্শিক ভূমিকা রাখতে চান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST