
মানবতার ডা. জান্নাতুল ফেরদৌস তন্নি আপনাকে জানাই, জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন।আপনি অনেক উদার মনের আমরা সবাই জানি; আপনার কাছে আমরা লোহাগড়া বাসী সবাই অনেক বেশি ঋণী।
আজকের এই দিনে ছিলো আপনার আগমন,দোয়াকরি কল্যাণময় হউক আপনার পৃথিবী ভ্রমণ।আপনার জীবন হউক আলোকিত পুলকিত দিনের মতন।আপনার জন্মদিনে আমরাও বলতে চাই,শ্রদ্ধেয় ডাক্তার, আপনি আমাদের সুস্বাস্থ্যের পরামর্শদাতা এক অন্যতম গুরুজন।একজন মহান ও আদর্শ ডাক্তারের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – সততা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। যার সবই আপনার মধ্যেই আমরা পাই।আপনি আমাদের অশেষ শ্রদ্ধেয় বিশেষ একজন। জন্মদিনের এই বিশেষ ক্ষণে জানায় আপনায় প্রাণঢালা শুভেচ্ছা। পূর্ণ হোক আপনার জীবনের অপূর্ণ যত ইচ্ছা। নক্ষত্রের মতো জ্বলে উঠুক সফলতার যত হাতছানি। আমাদের লোহাগড়ায় মানবতার গাইনি মা ও শিশু সার্জন ডাক্তার হিসাবে আমরা আপনাকেই চিনি।শুভ জন্মদিন।
Leave a Reply