1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর নতুনপাড়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় সন্দেহ করে যুবকের মাকে রক্তাক্ত জখম
June 24, 2026, 2:17 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

জীবননগর নতুনপাড়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় সন্দেহ করে যুবকের মাকে রক্তাক্ত জখম

  • Update Time : রবিবার, মার্চ ২৪, ২০২৪
  • 447 Time View

মোঃ মুনাইম ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়ার দু’যুবককে ফেনসিডিলসহ গ্রেফতারের ঘটনায় সন্দেহ করে যুবকের মাকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে মাদক কারবারিরা।ঘটনাটি শনিবার বিকাল ৩ টার দিকে সংঘটিত হয়েছে। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ার মৃত আক্কেল আলীর ছেলে ইসমাইল হোসেন বলেন,বৃহস্পতিবার দিনগত শুক্রবার গভীর রাতে জীবননগর থানা পুলিশ আমাদের গ্রামের বক্তিয়ার ও জিহাদকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।সেই ঘটনায় আমার প্রতিবেশী আয়নালহকের ছেলে জাফর আলী বদর উদ্দিনের ছেলে আজাদ হোসেন আমাকে সন্দেহ করে যে,আমিই পুলিশ সহায়তা করে জিহাদ ও বক্তিয়ারকে ধরিয়ে দিয়েছি। এমন সন্দেহে জাফর ও আজাদ শনিবার বিকাল তিনটার দিকে আমার মা রবিলা খাতুনকে(৫৫) হত্যার উদ্দেশ্যে মাথায় ইট ‍ছুড়ে মেরে রক্তাক্ত গুরুত্বর জখম করে।ঘটনার সময় আমার মায়ের কোলে একটি ছোট শিশুছিল,ইট তার মাথায় লাগলে শিশুটি নিশ্চিত মারা যেতো। মাদক ব্যবসায়ীদের এমন আচরনে আমরা হতবাক ও আতঙ্কিত। ঘটনার পর মাকে জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি এবং থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম তেতুল বলেন,ঘটনার কথা আমি শুনেছি। তবে কোনপক্ষই আমার নিকট আসেনি। শুনেছি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST