1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর পৌর বাসস্ট্যান্ড চত্বরে ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
August 10, 2026, 1:01 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

জীবননগর পৌর বাসস্ট্যান্ড চত্বরে ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
  • 300 Time View

 

মোঃ মুনাইম হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভাস্কর্যটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

উদ্বোধন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন জীবননগর শহরের এই স্থানটি চার রাস্তার মোড়, ব্যস্ততম একটি এলাকা। এখানে গাড়িগুলোকে টার্ন নিতে সুবিধার জন্য একটি স্থাপনা প্রয়োজন ছিল। পূর্বের স্থাপনা ভেঙে যাওয়ার পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নতুন করে ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এটি সত্যিই একটি দৃষ্টিনন্দন স্থাপনা, এজন্য পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন এলাকাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়ে এসপি সাহেবের সাথে আলোচনা করা হবে। প্রয়োজন মনে হলে এখানে ট্রাফিক পুলিশ নিয়োজিত করা হবে।

উল্লেখ্য, জীবননগর পৌরসভার উদ্যোগে প্রায় ৮ লক্ষ ৩০ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে। আগে এখানে স্থাপিত ‘টাইগার চত্ত্বর’ ভেঙে যাওয়ার পর জীবননগরবাসী ইসলামিক ভাস্কর্য নির্মাণের দাবি জানালে প্রশাসন উদ্যোগ নিয়ে এই নান্দনিক স্থাপনাটি নির্মাণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST