November 10, 2026, 8:53 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : Thursday, March 26, 2026
  • 218 Time View

ওমর ফারুক জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দৈনিক আজকের চুয়াডাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির।

এসময় তিনি বলেন, সমাজের চিত্র, সমাজের অবস্থা আমরা পত্রিকার মাধ্যমেই জানতে পারি।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সংবাদ পত্রের কাজ।

আমি আশা করি দৈনিক আজকের চুয়াডাঙ্গা সব সময় সঠিক সংবাদ প্রকাশ করবে যাতে করে জীবননগরবাসী উপকৃত হয়।

আমি আজকের চুয়াডাঙ্গা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক এবং সাধারণ সম্পাদক রিপন হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান (জীবননগর) তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দ্য মুসলিম টাইমসের জীবননগর প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST