1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
April 23, 2026, 2:41 pm
Title :
নওগাঁয় ঘটে গেলো লোমহর্ষক প্রান কেড়ে নেয়ার বীভৎস পৈশাচিকতা জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি ডিজেল নিয়ে আসছে আরো ৫ জাহাজ শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার পোরশা থানার মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 75 Time View

জীবননগর প্রতিনিধি:

জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর থানার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা: শুকুর আলী, সাং- পুরোন্দপুর, হাসাদহ ইউনিয়ন, জীবননগর; রিপন চাকমা (৩২), পিতা: সৈমাংপু চাকমা; এবং মং চাকমা (২৮), পিতা: মং পূজাইন।

রিপন চাকমা ও মং চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST