1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের
October 5, 2026, 7:06 am
Title :
সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের নওগাঁয় অসময়ে আমের জমজমাট বাজার নওগাঁর মান্দায় মেম্বার পদপ্রার্থীর সঙ্গে এক হিন্দু রমনীর অসামাজিক অবস্থায় গ্রেফতার বসুন্ধরা সিটিতে STUNNING-এর বিশেষ ফ্যাশন শো চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎ চাটখিলে আর জে টুরস অ্যান্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের

  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 26 Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকে কেন্দ্র করে অবৈধভাবে দোকানঘর ভাঙচুর, অপপ্রচার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোহাম্মদ রাকিবুল হাসান।

তিনি বলেন, তারা কোনোভাবেই উন্নয়নকাজের বিরোধী নন। বরং এলজিইডি ও ঠিকাদারের নির্ধারিত লে-আউট অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর নিজেদের দোকানঘরের প্রায় দুই ফুট অংশ স্বেচ্ছায় ভেঙে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। পরদিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়।

রাকিবুল হাসান দাবি করেন, আরএস ৬৪১ দাগে ১৮ শতক জমির বৈধ রেকর্ড, নামজারি ও দাখিলা তাদের রয়েছে। এরপরও তাদের ‘অবৈধ দখলদার’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি মানুষকে সচেতন করতে স্থাপন করা ব্যানারও রোববার সকালে দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এসিল্যান্ডের উপস্থিতিতে সরকারি রাজস্ব সার্ভেয়ারের মাধ্যমে আরএস ৬৪১ দাগের সঠিক সীমানা নির্ধারণের দাবি জানানো হয়। রাকিবুল হাসান বলেন, সরকারি জায়গায় তাদের এক ইঞ্চি জমিও পাওয়া গেলে তারা নিজ খরচে স্থাপনা সরিয়ে নেবেন।এসময় এডিবি ও সরকারের অর্থায়নে প্যাকেজ সিডব্লিউ-১৫২-এর আওতায় ১৭ কোটি ৩২ লাখ টাকার হাসাদাহ সড়ক উন্নয়ন প্রকল্প নিয়েও অভিযোগ তোলা হয়। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ গত ১ এপ্রিল শেষ হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় পৌনে দুই কোটি টাকা জরিমানা ও জামানত বাজেয়াপ্তের ঝুঁকিতে রয়েছে। এ কারণে বাজারে কৃত্রিম বিরোধ সৃষ্টি করে প্রকল্পের সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।এছাড়া গত ২১ সেপ্টেম্বর কোনো লিখিত আদেশ বা নোটিশ ছাড়াই ভারী এক্সক্যাভেটর দিয়ে ব্যক্তিগত দোকানঘর ভাঙার এবং ব্যানার ছেঁড়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।সংবাদ সম্মেলন থেকে দ্রুত নিরপেক্ষ রাজস্ব পরিমাপ, সড়ক ও ড্রেন নির্মাণকাজ শুরু এবং বাজারবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST