1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা আটক
October 2, 2026, 4:43 am
Title :
আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আমাদের করণীয় নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা আটক প্রলয় নেমেছে নেপালে, সতর্ক বাংলাদেশ জাতীয় কন্যাশিশু দিবস ও আমাদের করণীয় বহুল আলোচিত ও সমালোচিত আমবাটি মোড়ের বনিক কমিটির দায়িত্ব নির্বাচন কমিটির নিকট হস্তান্তর। নওগাঁর পোরশা ” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাইনী বিশেষজ্ঞের যোগদানে নারীরা সঠিক সেবা পাবেন ,”- — এই প্রত্যাশা ডা. নাসিমা সুলতানার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ শোক বার্তা চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্প-২ এর উন্নয়ন ও সেবার অঙ্গীকার

নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা আটক

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
  • 14 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিয়ামতপুর উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারি কারখানার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাবুল ইসলাম মাদক বিক্রির কাজে আমিনুল ইসলামকে সহযোগিতা করছিলেন। অপরদিকে একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসান (২৪) নামে আরও তিনজনকে আটক করা হয়। পরে হাফিজুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দেলোয়ার হোসেন ও রনি হাসান মাদক বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহযোগিতা করছিলেন। দুটি ঘটনায় মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST