1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭
September 30, 2026, 4:55 am
Title :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ শোক বার্তা চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্প-২ এর উন্নয়ন ও সেবার অঙ্গীকার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস: সুশাসন ও জনক্ষমতায়নের মূল চাবিকাঠি ​নওগাঁয় তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণ সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি নওগাঁর পত্নী তলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ মহেশপুরে পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • 15 Time View

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে তাদের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে একজনকে ১৫১ ধারায়, একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ মডেল থানা, সেনবাগ, চাটখিল ও চরজব্বর থানায় আটক কিশোরদের মধ্যে যথাক্রমে ৭, ৭, ১৩, ১১, ১১ ও ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাইমুড়ী থানায় একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার, একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া কবিরহাট থানায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST