1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন
September 29, 2026, 2:12 am
Title :
নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পত্নীতলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় কোন্দলে বাস বনাম সিএনজি, ভোগান্তিতে যাত্রীরা উচ্চ আদালতের নির্দেশ অমান্য সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 25 Time View

শান্তি আক্তার : নওগাঁপ্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা মোল্লাপাড়া (বাবুইপাড়া) জামে মসজিদের নবনির্মিত টয়লেট ও ওযুখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও সাবেক সেনা সদস্য আলহাজ্ব আঃ হাকিম মোল্ল্যার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উদ্বোধনী বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। মুসল্লিদের সুবিধার্থে মসজিদের এই আধুনিকায়ন একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন ও ধর্মীয় অবকাঠামো সংস্কারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনসুর রহমান (মকে) এবং মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওফেল আলী মন্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক মান্দা উপজেলা ছাত্রদল ও চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন। এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST