
রিজওয়ান, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় পরিকল্পিত সন্ত্রাসীর মাধ্যমে দেশ কে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের আয়োজনে নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি,নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,সাধারণ সম্পাদক মো:আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান,সাংগঠনিক সম্পাদক মো:রমজান আলী সরদার,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেন,নজিপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান প্রমুখ।
Leave a Reply