
রিজওয়ান, নওগাঁ। পত্নী তলা, ( নওগাঁ) ৩০/০৯/২৬ বুধবার সকাল ১০ টায় নওগাঁ জেলার বহুল আলোচিত, সমালোচিত ও পর্যালোচিত ” আমবাটি বাজার বনিক কমিটি”‘- র পুরাতন কমিটির কার্যক্রম মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূনরায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অদ্যই কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এই দায়ীত্ব হস্তান্তর সভায় বিগত কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ যথাক্রমে এস এম মাহবুব আলম, সারোয়ার হোসেন,মাওঃ নূরুল ইসলাম, সহঃ সভাপতি এমদাদুল হক,সদস্য ডাঃ মান্নান,মোস্তাক,রাইহান( সহসম্পাদ ক) স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন। আরো প্রকাশ থাকে যে, অস্থায়ী দায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি বা আহবায়ক হিসেবে সাবেক চেয়ারম্যান প্রভাশক এম এ খালেক,বিশিষ্ট ব্যবসায়ী এম এ হামিদ,এম এ কাদের, পলাশ,সাইফুল ইসলাম, ডাঃ রিজওয়ান – ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় উভয়েই উভয় কে হাসিমাখা বদনে স্বাগতঃ জানান।
Leave a Reply