1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
October 3, 2026, 4:31 am
Title :
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎ চাটখিলে আর জে টুরস অ্যান্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আমাদের করণীয় নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা আটক প্রলয় নেমেছে নেপালে, সতর্ক বাংলাদেশ জাতীয় কন্যাশিশু দিবস ও আমাদের করণীয় বহুল আলোচিত ও সমালোচিত আমবাটি মোড়ের বনিক কমিটির দায়িত্ব নির্বাচন কমিটির নিকট হস্তান্তর।

সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 12 Time View

 সীতাকুণ্ড( চট্রগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মোহাম্মদ সফিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারের প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।এরই মধ্যে ২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যরত সদস্যকে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST