1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ
May 14, 2026, 6:42 pm
Title :
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা দারুস সুন্নাহ ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শিশুদের সঙ্গে মানবিক বেলাল হোসেনের সকালের নাস্তা গ্রহণ মুক্ত পঠন’-এর আয়োজনে উল্লাপাড়ায় বর্ণাঢ্য রবীন্দ্রজয়ন্তী উদযাপন নওগাঁ জেলা ছাত্রদলের একতরফা সিন্ডিকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় পারিবারিক সদস্যদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৪ — স্বর্ণালঙ্কার ও ধান লুটের অভিযোগ ফুলবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬
  • 23 Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। বুধবার (১৩ মে) উপজেলার আলহাজ্ব মহিজ উদ্দিন একাডেমি, রুলী বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব টিউবওয়েল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি বলেন, “নিরাপদ ও বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা অত্যন্ত জরুরি। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানির সংকট বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।” তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে নিরাপদ পানির সুবিধা পৌঁছে দিতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মহিজ উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মোহা. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। সঞ্চালনা করেন দোস্ত এইডের চুয়াডাঙ্গা শাখার এক্সিকিউটিভ মো. রমজান আলী। বক্তারা জানান, সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট রয়েছে। ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু স্বাস্থ্যঝুঁকি কমায় না, মানুষের দৈনন্দিন জীবনও আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST