1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মুক্ত পঠন’-এর আয়োজনে উল্লাপাড়ায় বর্ণাঢ্য রবীন্দ্রজয়ন্তী উদযাপন
August 10, 2026, 11:14 pm
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মুক্ত পঠন’-এর আয়োজনে উল্লাপাড়ায় বর্ণাঢ্য রবীন্দ্রজয়ন্তী উদযাপন

  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬
  • 151 Time View

মোঃ সুজন আহমেদ সিরাজগন্জ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আবৃত্তি উৎসব, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্ত পঠন’-এর উদ্যোগে শনিবার (৯ মে) বিকেলে উল্লাপাড়া ক্যারিয়ার ইংলিশ স্কুল প্রাঙ্গণে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আবৃত্তি ও সংগীতশিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মুক্ত পঠনের সদস্যদের মনোজ্ঞ আবৃত্তি এবং রবীন্দ্রসংগীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, রাজশাহী পিটিআই। আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে। প্রান্তিক পর্যায়ে ‘মুক্ত পঠন’-এর মতো সংগঠনের মাধ্যমে শিল্প-সাহিত্যের চর্চা নতুন প্রজন্মের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রচর্চা কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন জীবন ও মননে লালন করতে হবে। উল্লাপাড়ার মতো জনপদে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।” আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর-এর কালজয়ী কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST