1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁও জেলায় দশ ১০ বোতল ফেনসিডিল ১০০ গ্রাম শুকনো গাজা সহ মোট তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
May 31, 2026, 4:16 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

ঠাকুরগাঁও জেলায় দশ ১০ বোতল ফেনসিডিল ১০০ গ্রাম শুকনো গাজা সহ মোট তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩
  • 274 Time View

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ (দশ) বোতল ফেন্সিডিল ও ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার এবং সকল থানা পুলিশ কর্তৃক ০৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়, গত ২৩/১২/২০২৩ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১০ (দশ) বোতল ফেন্সিডিল ও ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। ঘটনা- ১ঃ গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১১নং বৈরচুনা ইউপির অন্তর্গত দক্ষিন মাধবপুর মৌজাস্থ ধৃত আসামী মোঃ হাসান আলী এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় মাড়াই করা ধানের পালার ভিতর থেকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ হাসান আলী (২৬), পিতা- মোঃ আব্দুল জব্বার, গ্রাম-দক্ষিন মাধবপুর, থানা-পীরগঞ্জ (ঠাকুরগাঁও), জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ২ঃ রুহিয়া থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২০ নং পশ্চিম ইউপির অন্তর্গত রামনাথ বাজারস্থ জনৈক অবিনাশ শর্মা (৪৩) এর সেলুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ তাহেরুল ইসলাম ওরফে নজরুল (৩০), পিতা-মোঃ জয়নাল আবেদীন , গ্রাম- কিসমতদাপ (বড় মসজিদ সংলগ্ন), থানা- আটোয়ারী, জেলা-পঞ্চগড়, ০২। রিদয় দাস (২৫), পিতা-কাজল দাস, সাং-মন্ডলাদাম, থানা-রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।  এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-০২ টি, বালিয়াডাঙ্গী থানা-০১ টি, রাণীশংকৈল থানা- ০১ টি এবং হরিপুর থানা-০২ টিসহ সর্বমোট ০৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST