1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
August 10, 2026, 9:56 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
  • 193 Time View

।। যাদব চন্দ্র রায়।। দিনাজপুর প্রতিনিধ।। সিভিক ভয়েস ও রাইটস্ প্রটেকশন নেটওয়ার্কস হল ব্লাস্ট ও স্থানীয় সিভিল সোসাইটি সংস্থাসমূহের অংশীদারিত্বে গঠিত অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম যার লক্ষ্য হলো মৌলিক অধিকার সুরক্ষা , প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণ কে শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট দিনাজপুর ইউনিট ৩ জুন ২০২৬ সকাল ১০ ঘটিকায় দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন শীর্ষক মতবিনিময় সভা এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ব্লাস্ট দিনাজপুর ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য গোলাম নবী দুলালের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্লাস্ট দিনাজপুর পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উপদেষ্টা এডভোকেট সিরাজুল মুনিরা। অনুষ্ঠানে মতবিনিময় সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট উপস্থাপন করেন ব্লাস্ট এর এডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার। নেটওয়ার্ক সম্পর্কে ধারণা প্রদান ও প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন ব্লাস্ট লিগাল স্পেশালিস্ট অ্যাডভোকেট মনীষা বিশ্বাস। মতবিনিমা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আযহারুল আজাদ জুয়েল, ইসসডিও এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কর্ডিনেটর শাহ মোহাম্মদ আমিনুল হক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক আর এল আর সি ও সিএসও প্রতিনিধি সাংবাদিক যাদব চন্দ্র রায়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস ঝন্টু, শিক্ষক বিধান দত্ত, আদিবাসী নেতা লুকাস সরেন, হিন্দু ধর্মীয় নেতা উত্তম রায় সাংবাদিক রতন সিং, পৌর কমিশনার মাসতুরা বেগম পুতুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী এডভোকেট পিনা পানি রায়। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন ব্লাস্টের ডিপিও প্রতিমা রানী রায়। মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে একটি নাগরিক অধিকার সুরক্ষায় নেটওয়ার্ক গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ব্লাস্ট এর ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার (ডিপিও) প্রতিমা রানী রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST