1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দিনাজপুরে ব্লাস্টের আয়োজনে ভ্রাম্যমান আইনি সেবা কার্যক্রম বাস্তবায়িত
June 17, 2026, 8:09 pm
Title :
চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস নওগাঁর বহুল পরিচিত আমবাটি বাজার বনিক কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

দিনাজপুরে ব্লাস্টের আয়োজনে ভ্রাম্যমান আইনি সেবা কার্যক্রম বাস্তবায়িত

  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 55 Time View

।। ………………………………………………………………………………………………… যাদব চন্দ্র রায়।। দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রান্তিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ১০ জুন ২০২৬ ইং তারিখে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রকাশ প্রকল্পের অধীনে ২ নম্বর ফারাক্কাবাঁধ ইউনিয়ন এর চক কাঞ্চন ঋষিপাড়া ও ৭ নম্বর বিজরা ইউনিয়নের বহলা আদিবাসী পল্লীত ভ্রাম্যমান আইনি সেবা কার্যক্রম বাস্তবায়িত হয় । ভ্রাম্যমান আইনি সেবা কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন ব্লাস্টের দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট পিনাক পানি রায়। ব্লাস্টের প্রকাশ প্রকল্পের সিএসও পার্টনার প্রতিনিধি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মোঃ ফিরোজ এবং জেএসকেএস এর প্রজেক্ট অফিসার মোঃ রেজাউল ইসলাম। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন ব্লাস্টের প্যারালিগ্যাল যথাক্রমে মো: আলিফ হোসেন এবং মোঃ জিসান মাহমুদ। ভ্রাম্যমান আইনি সেবা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে ব্লাস্টের বিনামূল্যে আইনি সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়। এছাড়াও ব্লাস্ট কর্তৃক বিভিন্ন সালিশ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর যে সকল সমস্যা গুলো বিদ্যমান সেই সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং ব্লাস্টের সাথে সংযোগ স্থাপনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পেইনে ব্লাস্টের বিভিন্ন ধরনের প্রচারমূলক উপকরণ যেমন -লিফলেট, আইন সহযোগিতার বিভিন্ন ধারণা পত্র এবং ব্লাস্টের সাথে যোগাযোগের হট লাইন নম্বর পত্র বিতরণ করা হয়। পরিশেষে অংশগ্রহণকারীদের সাথে তাদের যে সমস্যাগুলো তার উপর মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যা সমূহ চিহ্নিত করে আইনি সহযোগিতার বিষয়ে সহযোগিতা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। পৃথক পৃথক দুটি কার্যক্রমে প্রায় ১১৫ জন আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST