1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি
July 29, 2026, 12:36 am
Title :
দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা

দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি

  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • 22 Time View

 স্টাফ রিপোর্টার: সন্তানকে ঘিরে বাবা-মায়ের ভালোবাসা ও আবেগের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী ইসফাতারা রনি। ‘লক্ষ্মী সোনামণি’ নামের গানটি প্রকাশের পর এর মিউজিক ভিডিওতেও উঠে এসেছে শিল্পীর ব্যক্তিজীবনের এক বিশেষ অধ্যায়। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন তার দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহান। ‘রনি’স টিউন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা। সন্তানকে ঘিরে একটি পরিবারের আনন্দ, শিশুর নিষ্পাপ উপস্থিতি এবং বাবা-মায়ের জীবনে নতুন অতিথির আগমনের পর তৈরি হওয়া আবেগই গানটির মূল উপজীব্য। মিউজিক ভিডিওতে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাজ করায় পুরো আয়োজনটিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রার আন্তরিকতা। পর্দার অভিনয়ের বদলে এখানে ফুটে উঠেছে বাস্তব জীবনের সম্পর্কের মায়া ও ভালোবাসা। গানটি নিয়ে ইসফাতারা রনি বলেন, ‘লক্ষ্মী সোনামণি’ মূলত বাবা-মায়ের জীবনে সন্তানের আগমনকে ঘিরে তৈরি হওয়া আনন্দের গল্প। সহজ কথার সঙ্গে আবেগঘন সুরের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস, সন্তানকে ঘিরে এমন অনুভূতির সঙ্গে অনেক বাবা-মাই নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন এবং গানটি তাদের হৃদয় ছুঁয়ে যাবে। পরিবারের ভালোবাসা ও সন্তানের প্রতি বাবা-মায়ের গভীর অনুভূতিকে কেন্দ্র করে তৈরি ‘লক্ষ্মী সোনামণি’ গানটি শ্রোতাদের মধ্যে আবেগ তৈরি করবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST