
নওগাঁ সংবাদদাতা :
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সরকার তাঁকে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে এই পদে নিযুক্ত করে।
দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী এর আগে একই আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং আইনে স্নাতক ডিগ্রিধারী।
নওগাঁ শহরের উকিলপাড়া ও মান্দা উপজেলার ফেরীঘাটে তাঁর আইন চেম্বার রয়েছে যেখান থেকে তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের আইনি সেবা দিয়ে আসছেন।
তাঁকে পিপি নিযুক্ত করায় নওগাঁ বার সমিতির আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন। সচেতন মহলের মতে, তাঁর মতো দক্ষ আইনজীবী পিপি হওয়ায় বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।
নতুন দায়িত্ব পেয়ে অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই।
Leave a Reply