1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান।
August 9, 2026, 11:53 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান।

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • 459 Time View

রিজওয়ান নওগাঁ।

সীমান্তবর্তী ​নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি জওয়ানগন।প্রকাশ থাকে যে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াই টার সময় উপজেলার জগদ্দল বৌদ্ধবিহার সংলগ্ন এলাকা থেকে এই মাদকদ্রব্যাদী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭১ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদ্দল বৌদ্ধবিহারের সামনের পাঁকা রাস্তায় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ ও চোরাচালান দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদাই বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST