1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় আবাদি জমি চলে যাচ্ছে পুকুরের পেটে
May 26, 2026, 7:02 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় আবাদি জমি চলে যাচ্ছে পুকুরের পেটে

  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫
  • 139 Time View

। রিজওয়ান নওগাঁ। আম ও ‘ধান-চালের জন্য বিখ্যাত জেলা’ হিসেবে পরিচিত ও খেতাব প্রাপ্ত নওগাঁ থেকে কৃষি কাজের এবং চাষাবাদে র কৃষির বৈশিষ্ট্য হারাতে বসেছে। প্রভাবশালী ব্যক্তিরা কৃষকদের ফসলি জমি জোরপূর্বক ইজারা নিয়ে সেখানে পুকুর খনন করছেন, যা জেলার খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে গত এক দশকে জেলার প্রায় ৪ শতাংশ তিন ফসলি আবাদি জমি এভাবে পুকুর খনন করে গিলে ফেলছে পুকুরে। কৃষকভাইদের আক্ষেপ ভরা অভিযোগ, ধনী রাঘব বোয়ালরা তাদের জমির চারপাশে পুকুর / দীঘি খনন করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে ফসল নষ্ট হওয়ায়ঐ রাঘব বোয়ালরা ফসল নষ্ট হওয়া ঐ জমিগুলো নামমাত্র মূল্যে ইজারা নিয়ে এই অবৈধ পুকুর/ দীঘি খনন করছেন। আবাদি ভাইয়েরা ও ইজারা দিতে বাধ্য হচ্ছেন। ফলে একসময়ের কৃষক এখন খেটে খাওয়া দিনমজুরে পরিনত হচ্ছেন।এই কারনে তীব্র আক্ষেপ ভরা ক্ষোভ প্রকাশ করে এক কৃষক বলেন, “খালি মাছ খ্যায়ে কি আমাগের প্যাট ভরবে?”– উত্তর দেয়ার আজ কেউ নেই। অহেতুক এই আগ্রাসনে শুধু কৃষককূলই ক্ষতিগ্রস্ত হচ্ছে না , পরিবেশেরও ভীষণ ক্ষতি হচ্ছে। ভূগর্ভস্থ পানির লেবেল নিচে নেমে যাচ্ছে এবং মাছের চিকিৎসায় ব্যবহৃত লবণের ফলে পানিতে লবণাক্ততাও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কৃষিভাইদের আকুল আবেদন, এই সমস্ত কর্মকান্ড বন্ধ করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রশাসনের দুর্বলতার কারনেই এই ‘উন্নয়নের নামে সর্বনাশা ধ্বংসাত্মক ক্রিয়াকর্মাদি’ চলছে। আবাদি বা ফসলি জমিতে পুকুর/ দীঘি খনন ঠেকানোর কোন বিধিমালা না থাকার হেতুতে এই ধ্বংসাত্মক ক্রিয়া- কর্ম বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST