
। রিজওয়ান নওগাঁ। নওগাঁর পত্নীতলায় ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পত্নীতলা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী মো.সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পিস অ্যাম্বাসেডর খাদিজাতুল কোবরা মুক্তা,আজগর আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নজিপুর পৌর শাখার আমির মো.মোফাচ্ছেল হক প্রমুখ।
Leave a Reply