1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর বদলগাছিতে চুরি হওয়া ছাগল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেফতার
August 9, 2026, 5:08 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

নওগাঁর বদলগাছিতে চুরি হওয়া ছাগল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেফতার

  • Update Time : বুধবার, জুন ১০, ২০২৬
  • 114 Time View

শান্তি আক্তার: নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার বদলগাছি থানা পুলিশের তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অটোগাড়িসহ স্বামী-স্ত্রীসহ তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা নাজমা বেগমের বসতবাড়ির খলিয়ান থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চোরদের ধাওয়া করেন। খবর পেয়ে এলাকায় টহলরত বদলগাছি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় চোরাই ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত অটোগাড়িসহ তিনজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শহীদ (৩৮), পিতা: মোঃ হারুন; মোসাঃ জেসমিন খাতুন (৩০), স্বামী: মোঃ শহীদ, উভয়ের বাড়ি পার নওগাঁ এলাকায় এবং মোঃ সাগর ইসলাম (২৪), পিতা: মোঃ লটুয়া, সাং- রজকপুর ধোপাপাড়া, থানা ও জেলা নওগাঁ। পরে বদলগাছি থানাধীন বারাতৈল এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় জনগণ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং অপরাধ দমনে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST