1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নির্মিত হলো বরিশালের ভাষায় ‘আজব শহর’
July 23, 2026, 3:48 am
Title :
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ পরিদর্শনে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়হর হাজী আব্বাস আলী আলিম মাদ্রাসার উন্নয়নে এক লাখ টাকার ভাউচার হস্তান্তর করলেন সাবেক এমপি এম. আকবর আলী নির্মিত হলো বরিশালের ভাষায় ‘আজব শহর’ আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক খন্দকার রুহুল আমিন উল্লাপাড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে পেয়ারার চারা, সবুজের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ যমুনা ভাঙনে সর্বস্ব হারানো শতবর্ষী রহিতন নেছার পাশে শাহজাদপুর উপজেলা প্রশাসন যমুনা ভাঙনে সর্বস্ব হারানো শতবর্ষী রহিতন নেছার পাশে শাহজাদপুর উপজেলা প্রশাসন নওগাঁর পত্নীতলায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবননগরে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত, থানায় মামলা নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি চোরাই গরু

নির্মিত হলো বরিশালের ভাষায় ‘আজব শহর’

  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬
  • 13 Time View

 বিনোদন প্রতিবেদক: বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং ক্ষুদে শিল্পী মানহা ইসলাম। নির্মাতা জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। পুরো নাটকেই ব্যবহার করা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় ঘটানো হয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, “বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটকে কাজ করেছি। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।” পরিচালক এস এ মনির বলেন, “বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুন দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি।” নির্মাতা জানান, ‘আজব শহর’ খুব শিগগিরই টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST