1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত
May 25, 2026, 3:17 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত

  • Update Time : শনিবার, অক্টোবর ৭, ২০২৩
  • 226 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িরক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন । তিনি চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চা দোকান থেকে চার জুয়াড়িকে আটক করেন তিনি। পরবর্তীতে আটককৃত ৩ জন ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপ না থাকার সুযোগে পালিয়ে যায়। নাসিরউদ্দিন নামে অপর এক আসামিকে আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আব্দুল্লামিয়ার হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেয়া হয়। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্হি কাজ করা সহ কর্তব্যে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST