1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ির অভিযান: দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার
August 8, 2026, 1:13 pm
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ির অভিযান: দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 122 Time View

 শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ি পুলিশের অভিযানে এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিমের বাসায় তালা ভেঙে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনায় জড়িত মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ নিজেকে একজন অভ্যাসগত চোর হিসেবে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় একাই চুরির ঘটনা ঘটিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST