1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
August 3, 2026, 4:17 am
Title :
পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন ভিসা প্রতারক চক্রের শিকারে ৭২ বছরের সমাজসেবক নূরুল হক নওগাঁয় ৫০০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার। যান্ত্রিক নৌকার দাপুটে হওয়ায় বিলুপ্তির পথে ” ডিঙ্গি নৌকা “ পুলিশের দুর্নীতি ও আসামিদের তৎপরতা ঢাকতে মরিয়া পক্ষ, ভুক্তভোগীর ওপর চাপ নওগাঁর পত্নীতলায় গন অভ্যুত্থান দিবস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন

পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬
  • 35 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানাধীন ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামের আবাসন-১ গুচ্ছগ্রাম ব্রীজের ওপর থেকে আইনাল (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত দছিমুদ্দিনের ছেলে এবং সরাইগাছী গ্রামের বাসিন্দা।
আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচায় থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো মোট ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৮ হাজার ৪০০ টাকা বলে পুলিশ জানায়। পরে সেগুলো জব্দ করা হয়।
পোরশা থানা পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছে, মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST