November 9, 2026, 10:42 pm
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

  • Update Time : Sunday, November 8, 2026
  • 69 Time View

মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়। উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শাহ আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি মমিনুর রহমান, আব্দুল কাইয়ুম ও নূর নবী মিয়া বক্তব্য দেন। 

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনটি সমবায় সংগঠনের মাঝে জাতীয় সমবায় দিবসের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST