1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভুট্টাক্ষেতে মিলল পুলিশের পোশাক-নেমপ্লেট
April 24, 2026, 8:59 pm

ভুট্টাক্ষেতে মিলল পুলিশের পোশাক-নেমপ্লেট

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • 19 Time View

অনলাইন ডেক্স:

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টাক্ষেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেট, ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ীর কাছে একটি ভুট্টাক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের সরঞ্জাম পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পুলিশের পোশাক, নেমপ্লেট, সিমকার্ড ও ধারালো চাকু।

নির্জন স্থানে এসব সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা ঘটনার পর এসব সরঞ্জাম সেখানে ফেলে যেতে পারে।

বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরঞ্জামগুলো কীভাবে সেখানে এসেছে বা কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST