November 10, 2026, 8:47 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

মহেশপুরে চাঁদা দিতে না পারায় কলেজ ছাত্রীসহ তার মা-বাবাকে হাতুরি পেটা

  • Update Time : Sunday, February 22, 2026
  • 336 Time View

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

প্রথমে ১লাখ,পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামছুজ্জামান ভুট্রোর কাছে।

কিন্তু তিনিচাঁ দা বাজদের টাকা না দেওয়ায় বাড়ীতে গিয়ে কলেজ ছাত্রী জাহানারা খাতুন (১৭) তার মা আরজিনা খাতুন (৪৫) ও বাবা শামছুজ্জামান ভুট্রোকে (৫০) হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে একই এলাকার আব্দুল্লা,আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু।

এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

আহত শামছুজ্জামান ভুট্রো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর দিন শুক্রবার বিকালে শ্রীপুর গ্রামের হান্নান আমার কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে।

আমি তার দাবি কৃত টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করে।

কিš‘ তার দাবি কৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে ও আমার কলেজ পড়য়া মেয়ে ও তার মাকে তারা ৩ জন মিলে হাতুরি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে প্রতিবেশীরা রাতেই উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমি এলাকায় গিয়ে দু’পক্ষকে বসে সমাধার করার কথা বলে এসেছি।তবে আমি দু’এক দিনের মধ্যে বিষয়টি মিমাংসা করে দেব।

ভৈরবা পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আনিসুর রহমান জানান, আমি ঘটনা স্থলে  গিয়ে ঘরে আসছি। তবে হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তী রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST