1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা
September 21, 2026, 9:42 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা

  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • 165 Time View

আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মো. সরোয়ার হোসেন দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে সততা ও সাহসিকতার সাথে কাজ করে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি ‘মাই টিভি’ ও ‘দৈনিক মানবজমিন’-এর মহেশপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
​সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন। ব্যক্তিগত ফেসবুক লাইভ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে তিনি নিয়মিত মহেশপুরকে মাদকমুক্ত করার জোরালো আহ্বান জানিয়ে আসছেন।
​তার এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় যুবসমাজ, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। মাদক চক্রের অসন্তোষ ও নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার অবস্থান থেকে পিছপা হননি।
​নিজের অনুভূতি প্রকাশ করে মো. সরোয়ার হোসেন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া উপায় নেই। আমি যতদিন বেঁচে থাকব, এই লড়াই চালিয়ে যাব।”
​তিনি আরও জানান, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ এক হয়ে কাজ করলে মহেশপুরকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব।
​মাদকবিরোধী অভিযানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সহ পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান ওসির নেতৃত্বে নিয়মিত অভিযান, মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।
​স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিক সরোয়ার হোসেনের মতো দায়িত্বশীল ব্যক্তিবর্গের সামাজিক উদ্যোগ এবং পুলিশের কঠোর তৎপরতা অব্যাহত থাকলে মহেশপুরকে খুব দ্রুতই মাদকমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST