1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
July 11, 2026, 1:33 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬
  • 30 Time View

 শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাণীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা- মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির শয়নকক্ষের চালের ড্রামের ভেতর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৯.৫ কেজি। পরে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে জানা যায়, এটি কষ্টিপাথরের তৈরি একটি মূর্তি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় রাণীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST