1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুন্ডে "অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” উদ্বোধন 
July 29, 2026, 8:08 am
Title :
দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা

সীতাকুন্ডে “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” উদ্বোধন 

  • Update Time : শনিবার, মে ১৮, ২০২৪
  • 315 Time View

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” উদ্বোধন করা হয়েছে। অদ্য ১৮মে শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সীতাকুন্ড উপজেলা প্রশাসন আয়োজিত টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আয়োজনের মূল পরিকল্পনাকারী সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম । অনলাইনে গুগল মিট এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুঞ্জারিন শহীদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃআলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা ও উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম প্রমূখ। এছাড়াও সীতাকুন্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক সহ প্রায় ৫০০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সমগ্র বাংলাদেশে উপজেলা লেভেলে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। উপজেলার ভবিষ্যৎ কর্ণধার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST