1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হিলিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান
September 26, 2026, 12:29 am
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

হিলিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
  • 508 Time View

মো: লুৎফর রহমান, হিলি দিনাজপুরঃ

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের বিভিন্ন শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ পত্র বিতরণ  ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আওলাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অমিত রায়। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম সহ অভিভাবক ও শিক্ষক বৃন্দ। প্রধান অতিথি অমিত রায় বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হওয়ার আহবান জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আওলাদ হোসেন বলেন, আজকের সংবর্ধনা, সনদ পত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দ্বায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকি। আগামীতে ও এধরণের ব্যবস্থা চালু থাকবে ইনশাআল্লাহ! এবছর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST