
মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার অন্তর্গত ৩ নং অধুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল ০১/০৮ / ২০২৫ ইং তারিখে উল্লাপাড়া উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ ইউসুফ ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরে ৩ নং অধুনিয়া ইউনিয়নে সাত সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে বিঃদ্রঃলেখা থাকে যে, অনুমোদনের তারিখ হইতে আগামী ৩০ দিনের মধ্যে ইউনিয়ন প্রতিনিধি সভা করে পূর্ণাঙ্গ কমিটির জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।
এতে ৩ নং অধুনিয়া ইউনিয়নের তাঁতি দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী হাসান, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, আলামিন ইসলাম, ,সিনিয়র সহ-সভাপতি মোঃ আনছারুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক নুর নবী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ খলিল মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ।
Leave a Reply