1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সেই বেতনে আপনাদের চলতে হবে!
April 10, 2026, 11:57 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সেই বেতনে আপনাদের চলতে হবে!

  • Update Time : রবিবার, মার্চ ১, ২০২৬
  • 133 Time View

সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

নিজ এলাকার গণমানুষের ব্যাপক সংবর্ধনায় সিক্ত হলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো: আসাদুজ্জামান।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন।

সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সে বেতনে আপনাদের চলতে হবে।

সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন। নতুন করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে সরকার।

কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

তিনি আরো বলেন -কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার বাজির স্থান নেই। তিনি বলেন আমার দলের কোনো নেতাকর্মী বা আমার কাছের কেউও যদি অন্যায়ভাবে কোনো অনিয়ম করতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো অন্যায় করে তাকে ছুড়ে ফেলতে আমার এক সেকেন্ড সময় লাগবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নবগঠিত সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবিদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

তাকে নিজ এলাকায় স্বাগত জানাতে স্ব স্ব উদ্যোগে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়। শৈলকুপা কলেজ মাঠে গণসংবর্ধনায় দুই শতাধিক প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানায়।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এর সঞ্চালনায় গণসংবর্ধনায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামে সপ্তপল্লী মন্দিরে লীলা কির্তন অনুষ্ঠানেও তাকে সংবর্ধনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST