1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল
April 10, 2026, 11:06 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল

  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 100 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু।

আমি আপনাদের সন্তান। যখন খুশি ডাকবেন, আমি আপনাদের পাশে থাকব।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত না হলেও এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না।

বিএনপির শাসনামলে যেমন উন্নয়ন হয়েছে, তেমনি ভবিষ্যতেও হবে।প্র

য়াত এমপি শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ ইনশাল্লাহ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

তার নেতৃত্বে দেশ গড়ার কাজে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম মাওলানা নরুন নবী আশিকী।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST