1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ডেঙ্গু রোধে ৩টি নদীর কচুরিপনা অপসারণ শুরু
July 27, 2026, 10:23 pm
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

কেশবপুরে ডেঙ্গু রোধে ৩টি নদীর কচুরিপনা অপসারণ শুরু

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
  • 265 Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে এডিস মশার বংশবিস্তার রোধে শহরের ভেতর দিয়ে প্রবাহিত ৩টি নদীর কচুরিপনার অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। কচুরিপনার কারণে হরিহর নদ, খোঁজাখালি খাল ও বুড়িভদ্রা নদীতে দীর্ঘদিন পানি প্রবাহে বাধাগ্রস্ত হয়ে আবদ্ধ হয়ে পড়ে। আবদ্ধতার কারণে এলাকায় এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পায়। গত দু’দিনে ১৭ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধির অন্যতম স্থান হিসেবে চিহ্নিত হয় শহরের ভেতর দিয়ে প্রবাহিত কচুরিপনায় আবদ্ধ নদ-নদীগুলো। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ জন শ্রমিক দিয়ে মঙ্গলবার ১২ সেপ্টেম্বর থেকে হরিহর নদ থেকে উৎপত্তি খোঁজাখালি খালের কচুরিপনা অপসারণের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে শহর কেন্দ্রীক হরিহর ও বুড়িভদ্রার কচুরিপনা অপসারণ করা হবে। কেশবপুর পৌরসভার কাউন্সিলর শেখ আতিয়ার রহমান এ প্রতিনিধি কে বলেন,সম্প্রতি এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে অবহিত করা হয়। তিনি (ইউএনও) জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় খোঁজাখালি খালের কচুরিপনার অপসারণের উদ্যোগ নেন। খোঁজাখালির উৎপত্তিস্থল থেকে মধ্যকুল স্লুইস গেট পর্যন্ত কচুরিপনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমী বলেন, গত দু’দিনে ১৭ ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন,কেশবপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত নদ-নদী কচুরিপনায় আবদ্ধ হয়ে পড়ায় এডিস মশা বংশবিস্তার করছে। শুধু আবদ্ধ নয়, পরিষ্কার পানিতেও এডিস মশা জন্মায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ডেঙ্গু বিস্তার রোধে হরিহর নদ থেকে উৎপত্তি খোঁজাখালি খালের কচুরিপনা অপসারণের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে হরিহর নদ ও বুড়িভদ্রা নদীর কচুরিপনা অপসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST