1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে বসবাস করছে এখন অস্ট্রেলিয়ান শ্রীমতী আভা
July 20, 2026, 10:34 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

কেশবপুরে বসবাস করছে এখন অস্ট্রেলিয়ান শ্রীমতী আভা

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩
  • 275 Time View

আজিজুর রহমান,(যশোর): অস্ট্রেলিয়ান শ্রীমতী “আভা” এখন কেশবপুরে আরাম-আয়াশে বসবাস করছে। কেশবপুর রওশন মঞ্জিলে বসবাসকারী উপজেলা সাবেক যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেন (ডিড রাইটার)-এর স্ত্রী মোমতাজ খাতুন খুলনা থেকে অস্ট্রেলিয়ান জাতের একটি সেত বিড়াল ১৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন। তিনি তার নাম রেখেছেন আভা। ক্রয় করার সময় তার বয়স ছিল একমাস ১৭ দিন। বর্তমান তার বয়স ৪ মাস। বিড়ালের সংবাদ শুনে গত ৩০ আগস্ট-২৩ তারিখে বাসায় গেলে বিড়ালে অভিভাবক মোমতাজ খাতুন জানান, অস্ট্রেলিয়ান জাতের এই শ্রীমতী আভার প্রতিদিনের খাদ্য হলো মুরগির মাংস, সব ধরনের মাছ, আলু, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। বিড়ালটি দেখতে সাদা ধবধবে, চোখ দু’টো স্বাভাবিক উজ্জ্বল, লেজে রয়েছে লম্বা লম্বা সাদা লোম। বিড়ালের মালিক মোমতাজ খাতুন ও তার কলেজ পড়ুয়া মেয়ে আভাকে ডাক দিলে সঙ্গে সঙ্গে কাছে চলে আসে। সরেজমিন বিড়ালটি দেখতে যেয়ে তার স্বভাবগুলো লক্ষ্য করেছি। সে অত্যন্ত প্রভূভক্ত। ওই বাসায় শ্রীমতী আভার কুটুস নামে আর একটা সঙ্গী আছে। দেশী জাতের বিড়ালটির বয়সও ৪ মাস। কুটুস ও আভার ভিতর আন্তরিকতা ঘাটতি নেই। এরা সময় হলে বাথরুমে রাখা তাদের পটে বাথরুম করে। শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। বাংলাদেশে একে ‘বাঘের মাসি‘ বলে ডাকা হয়। অনেকে বিড়াল পোষেন ইঁদুর মারার জন্য। তাছাড়া দুধ, মাছ, মাংস বিড়ালের প্রিয় খাবার। এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে। কারণ এদের পায়ের নীচে খুব নরম মাংসপিণ্ড থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST