1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে বাশেঁর সাঁকো পারাপার
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

কেশবপুরে স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে বাশেঁর সাঁকো পারাপার

  • প্রকাশিত সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

 লিপি খাতুন,কেশবপুর (যশোর): কেশবপুরে উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের কোমলমতি শিশুরা নদীতে পড়ার ভয় নিয়ে বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল যাওয়া আসা করে। বাঁশে ঝুলে বুড়িভদ্রা নদী পার হওয়ার দুঃসাহসিকতা আর দুর্ভোগের যেন কোনো শেষ নেই। শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াতকালে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বলে এলাকারবাসীর নিকট থেকে জানা গেছে। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচারই টি এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫০/৬০ জন কোমলমতি শিক্ষার্থীদের বাঁশে ঝুলে নদী পার হয়ে বিদ্যালয়ে যাওয়ার দৃশ্য। ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে প্রত্যেককে জীবনের ঝুঁকি নিয়ে নদীটি পার হতে হয়। শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াতকালে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিভাবক ও গ্রামবাসীর প্রাণের দাবী ব্রীজটি অচিরেই একটি কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবী জানিয়ে যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি নিয়ে পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মিন্টু’র সাথে কথা বললে এ প্রতিনিধি কে বলেন, প্রতিদিন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ওই ভাঙা সাঁকো দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা করছে। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার গ্রামের লোকজনের ভোগান্তির অবসান হবে। এব্যাপারে ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিনিধি কে জানান,বসুন্তিয়া গ্রামের কোমলমতি শিশুরা বুড়িভদ্রা নদীর উপর দিয়ে যে ভাঙ্গা বাশেঁর সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে সে বিষয়টি বিবেচোনা করে খুব দ্রুতই সেখানে নতুন ব্রীজ নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST