1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
‎কোটচাঁদপুরে প্রশাসনের সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহবান  ‎
April 17, 2026, 2:08 am
Title :
নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে ফতেপুরের সেই ঐতিহ্যবাহী বান ফোড়ের চড়ক মেলা, মেলার আকর্ষণে রয়েছে ৯ সন্যাশি নওগাঁয় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর নওগাঁর পত্নী তলা উপজেলায় স্বতঃস্ফূর্ত আনন্দ ও উদ্দীপনা সহ ” ” বাংলা বর্ষ “- কে বরন

‎কোটচাঁদপুরে প্রশাসনের সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহবান  ‎

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • 205 Time View

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি:

‎আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোদমে মাঠ পর্যায়ে শুরু করেছে পেট্রোলিং।

‎ (৫ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল থেকে কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নের অত্যন্ত অঞ্চল ও পৌর এলাকায় পেট্রলিং কার্যক্রম বিশেষ মহড়ার মাধ্যমে পরিচালনা করেন।

‎সে সময় গ্রামের হাট ও শহরের বাজারে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদের জোট বেঁধে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মো.এনামুল হাসান।

‎​উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে একাধিক টিম মাঠে থাকবে আপনাদের ভয়ের কোন কারণ নেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন ভোট দিয়ে আবার নির্ভয়ে বাড়ি ফিরবেন প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

‎ নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

‎এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো,সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা।

‎আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন মো, নিরুপম আলী হাসান,
‎মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদউজ্জামান, তদন্ত ওসি এনায়েত হোসেন, বিজিবি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST